বরিশালে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত
আপডেট সময় :
শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
৫২১
০ বার সংবাদটি পড়া হয়েছে
পারভেজ বরিশাল প্রতিনিধিঃ
১১ই ডিসেম্বর শুক্রবার বরিশাল নগরীর সরকারী সৈয়দ কলেজ মাঠে শর্টপিচ বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০২০এর শুভ উদ্ভোধন সম্পন্ন হয়েছে।
সেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যেগে এই ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।উক্ত খেলার শুভ উদ্ভোধন করেন হাতেম আলী কলেজের প্রফেসর মোঃ দেলোয়ার হোসেন (ইংরেজী বিভাগ)।
আয়োজক কমিটির সভাপতি পারভেজ সিকদার বলেন বর্তমান সমাজে তরুনরা খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে তাই তাদেরকে খেলাধুলার প্রতি উৎসাহ প্রদানের জন্যই মূলত এমন আয়োজন করা হয়েছে।কমিটির সদস্য আজিব খান বলেন মনোবল বাড়াতে ক্রিকেটের জুড়ি নেই তাই আমাদের এই সল্প পরিসরে আয়োজন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এবারের টুর্নামেন্টে সর্বমোট ১০টি দল অংশ নিচ্ছে এবং ২ গ্রুপে বিভক্ত করা হয়েছে। সকাল ১০ঘটিকায় মাঠে উদ্ভোধনী ম্যাচে ধান গবেষনা দল মার্কটিং বিভাগের মুখোমুখি হয় এবং উক্ত খেলায় ধান গবেষনা রোড বিজয়ী হয়।দিনের অপর খেলায় হাতেম আলী বনাম দেব কুমার লেনের ম্যাচ অনুষ্ঠিত হয় এবং উক্ত খেলায় দেব কুমার লেন বিজয় লাভ করে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply