
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ —
মেহেন্দিগঞ্জের উলানিয়া উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল্লার নৌকা ও স্বতন্ত্র প্রার্থী মিঠু চৌধুরীর ঘোড়া মার্কার সমর্থকদের মধ্যে তুমুল লড়াই এর অভিযোগ পাওয়া যায়। দু পক্ষের লড়াইয়ে ১৫ থেকে ২০ জন কর্মী গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের সমির মাতব্বর(৫০)। জাহাঙ্গীর মাঝি(৬০), জব্বার রাড়ি (৬৫), হাসান (৩৫), রিপন রাড়ি (৩৫), সুকদের কির্তনীয়া(৪৬), রিপন সরদার (৩৫), ভুট্টু (৪০), সুমন (৩২) ও মনির (৪০)।

সুত্রে জানাযায়, আজ বুধবার দুপুরে দুই গ্রুপের প্রচারনা চলাকালিন পূবর্ষট্রি এলাকায় মুখমুখী হওয়ায় কর্মী-সমর্থকদের মাধ্যে উত্তেজনা সৃষ্টি হয় একপর্যায়ে দেশিয় অশ্র ও লাঠিসোঠা নিয়ে দু” গ্রুপের মধ্যে লড়াই চলে এতে ঘোড়া মার্কা সমর্থনের বহু কর্মী আহত হয়।

হাসপাতালে গিয়ে জানা যায় যে, টিউবওয়েল মার্কা জাহাঙ্গীর আলম মাঝির অবস্থা আশঙ্কাজন।
Leave a Reply