1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
দুবাইয়ে ২৭ মে থেকে পুরোদমে চালু হচ্ছে ব্যবসা-বাণিজ্য - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিডহান্ট, অভিযানে গ্রেফতার। মেহেন্দিগঞ্জে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করায় জুনিয়র ইঞ্জিনিয়ারের উপর হামলা। বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক,প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশ সদস্যে মোঃ আলমগীর হোসেন এর রাজকীয় বিদায়। আজ রাজনীতি করতে আপনাদের সামনে দাড়াইনি, দু হাত ভরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে দাঁড়িয়েছি। ‎হিজলার স্মরণসভায় রাজিব আহসান। কাজিরহাট ডেভিল্ড হান্ট অভিযানে আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য লিটন গ্রেফতার। মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৭ টি ড্রেজার, ১টি ট্রলারসহ আটক-২০ মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত অন্তত ২
সংবাদ শিরনাম :

দুবাইয়ে ২৭ মে থেকে পুরোদমে চালু হচ্ছে ব্যবসা-বাণিজ্য

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৩৩৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

ঈদের চতুর্থদিন অর্থাৎ আগামী ২৭ মে থেকেই ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চালু হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটন ও বাণিজ্যিক শহর দুবাইয়ে। সোমবার দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনা বিষয়ক সুপ্রিম কমিটির চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক শেষে ঘোষণায় বলা হয়েছে, বুধবার থেকে ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দুবাইয়ের সবধরনের ব্যবসায়িক কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে চলাচলেও আর কোনও নিষেধাজ্ঞা থাকবে না।

সম্প্রতি বেশ কিছু প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলেছেন, করোনাভাইরাস সংকট শিগগিরই কাটছে না। ফলে একে সঙ্গে রেখেই জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এসব মতামত মাথায় রেখেই দুবাইয়ের সব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কমিটি।

dubai-2

তবে এখনও ফেসমাস্ক পরা, অন্তত দুই মিটারের শারীরিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত সাবান-হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ২০ সেকেন্ডের বেশি সময় ধরে হাত ধোয়ার মতো সতর্কতাগুলো অনুসরণ করতে হবে বলেও জানিয়েছে তারা।

একনজরে কী কী চালু হচ্ছে দুবাইয়ে-
– সবধরনের খুচরা ও পাইকারি বিক্রয়কেন্দ্র
– সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে ইচ্ছুক ও ট্রানজিটপ্রত্যাশীদের জন্য দুবাই বিমানবন্দর
– নাক, কান, গলার চিকিৎসাসহ সবধরনের ক্লিনিক
– আড়াই ঘণ্টার কম সময় লাগে এমন অস্ত্রোপচারসহ অন্যান্য চিকিৎসাসেবা
– শিশুদের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র
– স্পোর্টস অ্যাকাডেমি
– সামাজিক দূরত্ব বজায় রেখে সিনেমা হল
– দুবাই আইস রিঙ্ক ও দুবাই ডলফিনারিয়ামের মতো বিনোদনকেন্দ্র
– অনলাইনে নিলাম কার্যক্রম

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews