1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
মেহেন্দিগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমি নির্বাচিত হলে অবহেলিত মেহেন্দিগঞ্জ আর থাকবে না- রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের মাদারতলীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে উঠান বৈঠকে । মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে নামলেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(এ্যাব) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তি যুদ্ধের প্রজন্ম দল বরিশাল বিভাগ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের মো: মনিরুউজ্জামান শিমু। বরিশাল বিভাগ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হলেন মেহেন্দিগঞ্জের সৈয়দ মোঃ ওমর। মেহেন্দিগঞ্জে মাদ্রাসার শ্রেনীকক্ষে জামায়াতের নির্বাচনী অফিস আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয় পাটি’র কমিটি বিলুপ্ত করে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান। কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিডহান্ট, অভিযানে গ্রেফতার। মেহেন্দিগঞ্জে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করায় জুনিয়র ইঞ্জিনিয়ারের উপর হামলা।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//

দলীয় কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত করতে, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জের সন্তান বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান।

বক্তব্যেতে রাজিব আহসান বলেন, তারেক জিয়ার নেতৃত্বকে শক্তিশালী করা এবং তার বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির প্রতিটি কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্য অর্জনে সৎ, আদর্শ এবং সংগঠনের শক্তি ও ঐক্যই হবে সাফল্যের মূল চাবিকাঠি। ভোটের জন্য মানুষের কাছে হাত পাতলে সেই হাতটি যেন পরিস্কার থাকে। যারা অসৎ পথে উপার্জনের চিন্তা করেন তারা আমার কাছ থেকে সরে যান। মানুষের সাথে ভালো আচরণ করতে না পারলে ভোট চাইতে যাবেন না। ভোট পেতে নিজেকে সৎ এবং আদর্শ হিসাবে গড়ে তুলুন। কোন দল কিংবা ব্যক্তির সমালোচনা করে নয় নিজে ভালো কাজ করে ভোট চাইবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু,উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরিফা নাসরিন,উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত সোহাগ প্রমুখ।

সভায় উপজেলা ও পৌর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সহযোগী অঙ্গসংগঠনসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে উপজেলার সকল ইউনিয়নে প্রতিনিধি সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews