
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভাষানচর ইউনিয়নে গতকাল
২সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক বেলা ২টা ৪৫মিনিটে ইয়াবা ট্যাবলেট সহ চারজনকে গ্রেফতার করেন কাজিরহাট থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায় গত মঙ্গলবার কাজিরহাট থানা পুলিশ গ্রেফতারি পরোয়ান মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা কালীন সময় ভাষানচর দফাদার বাজারে অবস্থান করেন,এসময় পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে, ভাষানচর ইউনিয়ন ৮নং ওয়ার্ড সাত হাজার বিঘা সাকিনের কদমতলা ব্রিজের উত্তর পাশে রাস্তার পূর্বপাশে ফিরোজ হাওলাদার এর দোকানের সামনে। অবৈধ ইয়াবা ট্যাবলেট বেচাকেনা অবস্থান করেছেন। ঘটনাটি এসআই মামুন এস আই মোরশেদ কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে মুঠোফোনে আলাপ করে। ঘটনা সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার লক্ষ্যে চারটি মোটরসাইকেল ওর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে। মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালাবার চেষ্টা করে তখন এসআই মামুনও মোরশেদ ফোর্সের সহযোগিতায় মিন্টু হাওলাদার। আলামিন, আহাম্মেদ হোসেন ওরফে পলাশ, রবিন চারজনকে পুলিশ আটক করেন। অতঃপর তাহাদেরকে তল্লাশি করে। ২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অবশেষে তাহাদেরকে পুলিশ হেফাজতে কাজিরহাট থানায় নিয়ে আসা হয়।
এলাকা সূত্রে জানা যায় এদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনার ধারাবাহিকতায় কাজিরহাট থানার এসআই মামুন বাদী হয়ে। এই আসামিদের বিরুদ্ধে একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কথা হয় কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে। তিনি জানান আমাদের অভিযান অব্যাহত থাকবে, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
Leave a Reply