
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে সদর ইউনিয়নের চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো-সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের প্রবাসী পান্না সরদারের কন্যা শিশু মোসাঃ আলিয়া (৪ বছর ৬ মাস) ও মোসাঃ আয়সা (৩ বছর ৬ মাস)। তাদের মৃত্যুতে পরিবারে কান্নার রোল পড়েছে।
সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ এস আই মোঃ সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান ঘটনার দিন দুই শিশু তাদের বসত ঘরের সামনের উঠানে খেলাধুলা করতে করতে পুকুর পাড়ে ঘাটে যায়। কিছুক্ষন পরে প্রবাসী পান্না সরদার এর স্ত্রী মোসাঃ মুন্নি বেগম তার দুই কন্যা সন্তানকে বসত ঘরের সামনে উঠানে দেখতে না পাইয়া খোঁজাখুজি করতে করতে পুকুর পাড়ে গিয়ে দেখতে পায় যে, তার দুই কন্যা সন্তান পুকুরে পানিতে ভাসতেছে। তিনি ডাক চিকৎকার করলে আশপাশের লোকজন আগাইয়া আসিয়া পুকুর হতে উঠাইয়া দ্রুত মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরিক্ষা করে তাদের মৃত ঘোষনা করে।
নিহতদের মা মোসাঃ মুন্নি বেগম বার বার মুর্চা যাওয়ায় কথা বলতে পারছেন না।
মোঃ চুন্নু সরদার বলেন, দুই শিশু আমার ভাতিজি। ওরা আজ বাড়ির উঠানে খেলাধুলা করতে ছিলো। হঠাৎ দুইজনে পুকুরে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ শহীদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মর্মান্তিক দুর্ঘটনায় দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কারো কোন অভিযোগ নেই।
Leave a Reply