1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল। কাজিরহাট জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন।

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৮৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮ আগষ্ট হেতে ২৪ আগষ্ট) উদযাপন উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকাল ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর, মেহেন্দিগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান। এর আগে সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য রেলি বের উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে হল রুমে গিয়ে শেষ হয়। এসময় মৎস দপ্তরের ব্যবস্থাপনায় ডাকবাংলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম জাকারিয়া, কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ মোঃ এনামুল হক, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, কাপ জাতীয় মৎস চাষী মোঃ ইউছুব তালুকদার, বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবি সমবায় সমিতির মেহেন্দিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য অভয়াশ্রম সৃষ্টি করা এখন সময়ের দাবি। প্রাকৃতিক ভাবে মাছের বংশবিস্তার রক্ষা ও জেলেদের সচেতনতার মাধ্যমে দেশীয় মাছের ভাণ্ডার সমৃদ্ধ করা সম্ভব। প্রধান অতিথি দেশীয় মাছ রক্ষায় সরকার ঘোষিত নিয়মনীতি মেনে চলার পাশাপাশি অবৈধ জাল ব্যবহার বন্ধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।সভায় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নৌ-পুলিশের সদস্য, কোষ্টগার্ডের সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় জেলে ও বিভিন্ন জেলে সমিতির সদস্যরা। পরে সফল মৎস চাষীদের মধ্যে ক্রেস্ট ও অনুদান বিতরন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া মৎসজীবীদের অংশ গ্রহনে ডাক বাংলা পুকুরে হাস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা মোঃ ওমর সানি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews