
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// মেহেন্দিগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হযেছে। রবিবার বিকালে স্থানীয় খেজুরতলী বাজারে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ সোঃ ফকরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওপেন হাউজ ডে-তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে ওপেন হাউজ ডে সম্পর্কে নানাবিধ দিক নিয়ে আলোচনা করেন, মেহেন্দিগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ মতিউর রহমান।
মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধকল্পে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ভুমিকা সম্পর্কে আলোচনা করা হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন, মেহেন্দিগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র জিয়াউদ্দিন সুজন, ৪নং দুর্গাপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল আহসান কাজল, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা দল আহবায়ক জীবননেসা, সমাজ সেবক শাহিন হাওলাদার, প্রধান শিক্ষক আলতাফ হোসেন, প্রধান শিক্ষক সরোয়ার আলম, ব্যবসায়ী মনির হোসেন রিপন, মৎসজীবি দল নেতা আবুল কাশেম, এলাকাবাসীর পক্ষে সবুজ বেপারী, নাঈম মাহমুদ, মাঈনুদ্দিন, মোঃ ইয়াছিন ও আঃ কাদের ঢালী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে অভিবাবককে সন্তানদের প্রতি আরো বেশি বেশি নজরদারি করার আহবান জানান। সময় থাকতে নিজ নিজ সন্তানকে মাদকের ছোবল থেকে রক্ষার জন্য এগিয়ে না আসলে বিপদ অতি সন্নিকটে। তখন হাজার চেষ্টা করলেও এই পথ থেকে সন্তানকে ফেরানো সম্ভব হবেনা। ধর্মীয় অনুশাসনের মধ্যে বেশি করে সম্পৃক্ত করতে পারলেই মাদকসেবি, ইভটিজার তৈরি হবেনা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ থানার এসআই আজাদ, এসআই মনির, এএসআই মোশারফ, এএসআই স্বপন,এএসআই আব্দুর রহিমসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, এসআই রুবেল।
সার্বিক আয়োজনে ছিলেন, কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা নুরে আলম বাবু।
Leave a Reply