1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
মেহেন্দিগঞ্জের কাজীরহাটে বিএনপি নেতা প্রয়াত চেয়ারম্যানের বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল। কাজিরহাট জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জের কাজীরহাটে বিএনপি নেতা প্রয়াত চেয়ারম্যানের বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ।

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার বিএনপি নেতা প্রয়াত চেয়ারম্যান এটিএম মতিউর রহমানের বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম মতিউর রহমানের মৃত্যুর পর তার সন্তানরা বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করেন। গ্রামের বাড়িটি দীর্ঘদিন তালাবদ্ধ ছিল। শুক্রবার দিবাগত রাত যেকোনো সময় দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র লুট করে। পরে আগুন ধরিয়ে দিলে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

প্রত্যক্ষদর্শী একই বাড়ির আকলিমা বেগম বলেন তিনি ফজরের নামাজ পড়তে ভোররাত আনুমানিক সাড়ে ৪টার সময় উঠে দেখেন পাশে চেয়ারম্যান এর ঘরে আগুন জ্বলছে। তখন তিনি ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, মতিউরের সন্তানরা বছরে দু-একবার গ্রামে আসতেন। তবে ঘরটি সবসময় তালাবদ্ধ থাকতো। দুর্বৃত্তরা ভাঙচুরের পর আগুন দিলে মুহূর্তেই ঘরটি পুড়ে যায়।

এ বিষয়ে অভিযোগকারী মোস্তফা কামাল উদ্দিন হারুন বলেন, আমাদের গ্রামের কিছু লোকের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরেই এ হামলা ও অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। আগুনে তাদের অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি। এই ঘটনায় তিনি ইদ্রিস আলী ও মিলন হাওলাদারসহ ৬জনকে অভিযুক্ত করে কাজীরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে আগুনের সুত্রপাত কিভাবে ঘটেছে তা নির্ণয় করা যায়নি। তদন্ত চলছে। ক্ষতিগ্রস্ত পরিবার লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews