
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে মেঘনা ও অন্যান্য শাখা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় মেহেন্দিগঞ্জের বিস্তীর্ণ জনপথ প্লাবিত হয়েছে।
পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, পুকুর, মাছের ঘের, ফসল, পানের বরজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের মেঘনার তীর ঘেষা আলিগঞ্জ টু উলানিয়া নির্মানাধিন সড়কের। ১৬ কোটি টাকা ব্যয়ে
সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮ ফুট প্রস্তর রাস্তাটি বর্তমানে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
জলোচ্ছ্বাসে সড়ক যোগাযোগ ব্যবস্থা তছনছ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার মেঘনার জোয়ারের প্রভাবে নির্মাণাধীন রাস্তাটির ১০টি স্থানে বিশাল বিশাল খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর ফলে ক্ষতির সম্মুখীন হলেন সংশ্লিষ্ট ঠিকাদার।
জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন বিএনপির সহযোগিতায় ধসে পড়া রাস্তার উপর দিয়েই কয়েকটি সাকো তৈরি করা হচ্ছে। আপদকালীন চলাচলের জন্য এই বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে।
এই রাস্তাটি দিয়ে ৫/৬ টি গ্রামের প্রায় ৩০ হাজারের অধিক লোক প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসা, হাটবাজারে যাতায়াত করেন।
এছাড়া নৌপথে ঢাকা, চট্রগ্রাম, ভোলা, লক্ষীপুর, চাদপুর, বরিশালে যাতায়াত করতে হলে উলানিয়া লঞ্চঘাটে যাবার একমাত্র ভরসা এই রাস্তাটি।
বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ আকবর আলী ও ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুল হক মিল্টন চৌধুরী জানান, রাস্তার পাশে উঁচু গাইডওয়াল তৈরি করে রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে করার দাবি জানাই।
ঠিকাদার জানান
মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম রাকিব বলেন, গত ২মাসের ভারি বর্ষণ ও ২৫/০৭/২০২৫ তারিখের জলোচ্ছ্বাসে মেহেন্দিগঞ্জের সকল উন্নয়ন প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি বেশ কিছু সম্পাদিত ও চলমান কাজের জলোচ্ছ্বাসের কারনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উল্লেখযোগ্য ভাবে বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালী করন প্রকল্পের আওতায় উলানিয়া জিসি টু আলী গঞ্জ জিসি নির্মানাধীন রাস্তার প্রায় ৮/১০টি চেইনেজে সম্পূর্ণ ওয়াস আউট হয়ে গেছে।
বিষয়টি জরুরী ভিত্তি নির্বাহী প্রকৌশলী মহোদয়কে অবহিত করা হয়েছে। দ্রুততার সাথে রাস্তাটি চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি নির্দেশনা প্রদান করেছেন। এবং আমরা সে লক্ষ্যে কাজ করছি।
নির্মাণাধীন ১৮ফুট প্রস্থত রাস্তাটি ধসে পড়ার বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান জানান, উপজেলা প্রকৌশলীকে ক্ষতিগ্রস্ত রাস্তাটি পরিদর্শন করে বিস্তারিত উর্ধতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। তারাই দ্রুত সময়ের মধ্যে ধসে পড়া রাস্তাটি পুনঃনির্মাণ করে জনগনের কস্ট লাগবে এগিয়ে আসবেন।
Leave a Reply