
এস এম সাহে আলম কাজির হাট// বরিশাল জেলায় জয়নগর ইউনিয় পূর্ব কাদিরাবাদ গ্রামে ৯ নং ওয়ার্ডের কবির হাওলাদারের কন্যা অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী মরিয়ম ৭/৭/২০২৫তারিখ ১১নং পূর্ব কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে। আর বাড়ি ফিরল না। মরিয়ম বাড়ি না ফেরায় তার বাবা কবির হাওলাদার, আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে , মরিয়মকে না পেয়ে ৮/৭/২০২৫তারিখ কাজিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।যাহার নং২৯০,মরিয়ম সকাল ৯ টায় বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিল। অবশেষে কাজিরহাট থানার পুলিশ ও মরিয়মের বাবা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। এই ঘটনার ধারাবাহিকতায় এক এলাকার মিলন খান ২৫/৭/২০২৫তারিখ আনুমানিক বিকাল পাঁচটায় মরিয়মের বাবাকে মোবাইল ফোন দিয়ে জানায় ওই এলাকার মিরাজ বেপারী পরিত্যক্ত টিনের ঘরের পাশে ডোবায় একটি লাশ দেখা যায়। সংবাদ পেয়ে মরিয়মের বাবা ও তার স্ত্রী লোকজন নিয়ে লাশের কাছে যান। মরিয়মের বাবা দ্রুত কাজে পুলিশকে সংবাদ দেন। ঘটনাস্থলে কাজিয়ার থানার অফিসার ইনচার্জ। এসআই হৃদয়সহ সঙ্গীও ফোর্স নিয়ে দ্রুত চলে যান। লাশ কাজিরহাট থানায় নিয়ে এসে মর্গে পাঠান।
এবং কাজিয়ার থানায়,কবির হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই দিনেই শাহিন নামে একজনকে সন্দেহভাজন গ্রেফতার করে আদালতে পাঠান।
এই ঘটনার সূত্রে আজ বেলা আনুমানিক ১২:৩০ মিনিটে বিদ্যালয়ের সামনে ছাত্র-ছাত্রী শিক্ষক ও এলাকার লোকজন একটি মানববন্ধন করেন। এবং তাহাদের দাবি মরিয়মকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
এ ব্যাপারে কথা হয়। কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে। তিনি জানান আমাদের অভিযান অব্যাহত আছে। তবে দোষীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
Leave a Reply