1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা এলাকায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা এলাকায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের কালাবদর নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শনিবার (১৯ জুলাই) বিকাল ৪টায় আজিমপুর ০৬ নং ওয়ার্ডস্থ জনৈক হামিদ খান এর বসত বাড়ীর দক্ষিণ পার্শ্বে কালাবদর নদী থেকে অজ্ঞাতনামা লাশ( বয়স আনুমানিক ৪৫) উদ্ধার করেন পুলিশ।

লাশটির শরীর উলট পালট করে এসআই(নিরস্ত্র) নাসির উদ্দিন অজ্ঞাতনামা লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। লাশের শরীরের কোথাও কোন জখম দেখতে পাননি বলে জানান তিনি। মৃত্যুর সঠিক কারন নির্নয় করা যায়নি।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে কালাবদর নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে যেতে দেখে স্থানীয়রা। লাশটি মধ্যে বয়সী একজন পুরুষের, তার পরনে গোল গলার একটি গেঞ্জি ছিল।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়াটি শেষ করে ময়নাতদন্তের জন্য তা বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।

এ ঘটনায় কাজীরহাট থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেন আন্দার মানিক ইউনিয়নের আজিমপুর ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ বাবুল। কাজিরহাট থানার অপমৃত্যু মামলা নং- ১১। তারিখ- ১৯/০৭/২০২৫ খ্রিঃ।

মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মো: এনামূল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews