
এস এম শাহ আলম কাজিরহাট// বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর খাজুরিয়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক সবুজ হাওলাদার’কে কাজিরহাট থানায় একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় আসামি করা হয়েছে।
এলাকার সূত্রে জানা যায়।
গত ২\৭\২০২৫ইং রোজ বুধবার,আনুমানিক দুইটার সময় কাজিরহাট থানার সন্তোষপুর গ্রামের ৬নং ওয়ার্ডের জয়দেব ও গৌতম বারিকদের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধের জের। এই ঘটনার ধারাবাহিকতায় গত বুধবার আনুমানিক বেলা দুইটার সময় উভয় পক্ষে কথার কাটাকাটির মাধ্যমে এক পর্যায়ে মারামারির সৃষ্টি হয়।
এবং কাজিরহাট থানায় দুপক্ষে দুটি মামলা দায়ের করেন। সবুজ হাওলাদার একই বাড়ির মনোরঞ্জন বারিকের কন্যাকে বিয়ে করেন। সবুজের স্ত্রী অসুস্থ থাকার কারণে বেশ কিছুদিন সবুজ তাহার শ্বশুর বাড়ি বসবাস করে। কিন্তু মারামারির ঘটনার দিন সবুজ হাওলাদার তাহার চাকরির সুবাদে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন। তাহাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আসামি করা হয়। এই ঘটনা কেন্দ্র করে সমাজের ভিতর ব্যাপক গুঞ্জন চাপা খোপের সৃষ্টি হয়।
এলাকা সূত্রে জানা যায় সবুজ হাওলাদার মনোরঞ্জন বারিকের মেয়ে জামাই। তাহাকে মিথ্যা মামলায় মান সম্মান ক্ষুন্ন করার জন্য এই মামলায় জড়ানো হয়েছে।
এ ব্যাপারে কথা হয় সহকারী শিক্ষক সবুজের সাথে। সে জানায় গৌতম বাড়ি একজন পল্লী চিকিৎসক তাহার দোকানে অনেক সময় ঔষধ কেনার জন্য আমার আসতে হয়। কিন্তু জয়দেব বারিক আমাকে হয়রানি করার এবং মান সম্মান ক্ষুন্ন করার জন্য এই মামলায় আসামি করা হয়।প্রশাসন ও সুধী সমাজের কাছে আমার একটা দাবি আমাকে মিথ্যা মামলায় কেন আসামি করা হলো। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
সবুজ হাওলাদারের এই মিথ্যা মামলা আসামি করায় মেহেন্দিগঞ্জ কাজিরহাটে সকল শিক্ষকদের ভিতর ব্যাপক চাপা ক্ষোপের সৃষ্টি হচ্ছে। এবং সকল শিক্ষকেরা এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানান।
এ ব্যাপারে কথা হয় দরিচর খাজুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আনিসুর রহমান এর সাথে তিনি জানান দুই তারিখ বুধবার সবুজ হাওলাদার আমার প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন ও দায়িত্ব পালন করেছিলেন। তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি তাহার ব্যাপারে একটা প্রত্যয়ন পত্র দিয়েছি।
এবং সে মিথ্যা মামলায় হয়রানি হয়েছে সবুজ হাওলাদার কে মিথ্যা আসামি করা হয়েছে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং প্রশাসনের নিকট জোর দাবি জানাই সঠিক তদন্ত করে, সবুজ হাওলাদার কে মামলা থেকে অবভূতি দেওয়ার দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে কথা হয় কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে তিনি জানান, সঠিক তদন্ত করে মিথ্যা প্রমাণ পাওয়া গেলে সবুজ হাওলাদার কে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।
Leave a Reply