1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
মেহেন্দিগঞ্জের উলানিয়ায় ২০০১ ব্যাচের উৎসব মুখর পরিবেশে মিলনমেলা অনুষ্ঠিত। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জের উলানিয়ায় ২০০১ ব্যাচের উৎসব মুখর পরিবেশে মিলনমেলা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২০০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

ইউসুফ আলী সৈকত//
মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের ফ্রেন্ড’স ব্র্যান্ড ২০০১ ব্যাচের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মিলনমেলা। “হৃদয়ের টানে এসো মিলি”—এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘদিন পর আবারও একত্রিত হন স্কুলজীবনের বন্ধুরা। আনন্দ, আবেগ ও স্মৃতিচারণায় মুখর ছিল গোটা আয়োজন।

ওই বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই মিলনমেলায় দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধ শতাধিক সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর প্রিয় মুখগুলোর সঙ্গে দেখা হওয়ায় কেউ কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন।

আয়োজনে ছিল হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ, মেঘনার পাড়ে আড্ডা, বিশ্বজোড়া সৌন্দর্য্য জমিদার বাড়ি মসজিদ ও জমিদারদের স্মৃতি বিজড়িত বাড়িতে ফটোসেসান, সন্ধ্যা আলোচনা সভা, মধ্যাহ্নভোজ এবং রাতের ডিনার ।

আয়োজকরা জানান, ব্যাচের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও বিস্তৃত আকারে চলবে। তারা বলেন, “আমাদের বন্ধুদের মধ্যে কেউ কেউ নানা কারণে পিছিয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে, এবং এই সহায়তা ভবিষ্যতেও চলমান থাকবে।”

এই মিলনমেলা প্রমাণ করেছে—সময় পেরিয়ে গেলেও হৃদয়ের বন্ধন অটুট থাকে। সবাই প্রত্যাশা ব্যক্ত করেন, এই আয়োজন ধারাবাহিকভাবে প্রতি বছর অনুষ্ঠিত হোক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews