
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
অপরাধ নিয়ন্ত্রণে মেহেন্দিগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী ৩জনকে গ্রেফতার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- মোস্তফা বেপারী (৪৪), আলমগীর হোসেন (৫০), মোঃ রাশেদ (৩৭)।
থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম এর নির্দেশে পুলিশ এস আই রেদোয়ান হোসেন ও এস আই মোশারফ হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
মেহেন্দিগঞ্জ থানা সূত্রে জানা যায়, শুক্রবার ও শনিবার (৩০-৩১মে) সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে বেশ কিছু মাদক উদ্ধার করা হয়।
মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply