1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
মেহেন্দিগঞ্জে ঘাট দখল করে জাল গুছানোর প্রতিবাদ করায় মারধরের শিকার শহীদ আকন। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল। কাজিরহাট জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে ঘাট দখল করে জাল গুছানোর প্রতিবাদ করায় মারধরের শিকার শহীদ আকন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১২১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক //

মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নে মাছ ব্যবসায়ী শহীদ আকন (৪০) এর উপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে হামলার ঘটনাটি ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাতেই মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য বুধবার সকালে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। আহত শহীদ আকন ওই ইউনিয়নের মৎস্যজীবি দলের সহ-সভাপতি। শহীদ আকন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার উপর হামলা করে শুভ, রিয়াম, খায়ের, মিন্টুসহ ১০-১৫ জনে। তিনি একজন মাছ ব্যবসায়ী।

প্রতিদিনের ন্যায় উত্তর উলানিয়ার মেঘনা তীরবর্ত্তী ফয়সাল চৌধুরীর মাছঘাট থেকে মাছ কিনে পাতারহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পথিমধ্যে রাত ৮ টার দিকে স্থানীয় কাজী বাড়ির সামনে পৌঁছলে হামলাকারীরা লাঠিসোটা এবং ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করেন। এসময় তার সাথে থাকা ২৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় হামলাকারীরা।

স্থানীয়রা বলেন, এক ঘাটের জেলে আরেক ঘাটের সামনে গিয়ে জাল গুছানোকে কেন্দ্র করে দুই মাছ ঘাটের সরকার ও কর্মচারীদের মধ্যে বিরোধ দেখা দেয়।

এদিকে আহতের চিকিৎসার খোঁজখবর নেন সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ। হাসপাতালে দেখতে যান বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য জিয়া উদ্দিন সুজন, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামালসহ আরো অনেকে। হামলার ঘটনায় তারা নিন্দা জানান।

এবিষয়ে ফয়সাল চৌধুরীর ঘাটের স্টাফরা জানান,
মঙ্গলবার বিকেলে শহীদ আকন যখন তাদের ঘাটে মাছ কেনার জন্য অপেক্ষমান ছিলেন ঠিক তখন পার্শ্ববর্তী মিল্টন চৌধুরীর ঘাটে মাছ বিক্রি করে একটি জেলে ট্রলার ফয়সাল চৌধুরীর ঘাট দখল করে জাল গুছাচ্ছিলেন। তাতে আপত্তি জানান তারা। এই নিয়ে দুই পক্ষের ঘাটের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। তখন শহীদ আকন ফয়সাল চৌধুরীর ঘাটের স্টাফদের পক্ষ নেন। এরই জের ধরে শহীদ আকনকে মারধর করার হুমকি দেন প্রতিপক্ষরা। এর কিছুক্ষণ পরে শহীদ আকন ফয়সাল চৌধুরীর ঘাট থেকে মাছ নিয়ে যাবার সময় সংক্ষুব্ধ জেলেরা তার উপর (শহীদ আকন)’র উপর হামলা করে। এই বিষয়ে মিল্টন চৌধুরীর ঘাটের অভিযুক্ত সরকার মিন্টু বলেন হামলার সাথে মিল্টন চৌধুরীর ঘাটের কেউ জড়িত নয়। শহীদ আকন এর সাথে একদল জেলেদের মধ্যে কথার কাটাকাটি এবং মারামারি হয়েছে শুনেছি। আমাদের উদ্দেশ্যেপ্রনোদীতভাবে জড়ানো হয়েছে।

এই হামলার ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews