1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
মেহেন্দিগঞ্জে আ’লীগের উদ্যােগে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল। কাজিরহাট জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল। কাজিরহাট জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মেহেন্দিগঞ্জে আ’লীগের উদ্যােগে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি//

শুভ শুভ শুভদিন, শেখ হাসিনার জন্মদিন। এ শ্লোগানে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করলো মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। বুধবার রাতে পৌর কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটেন।
এদিন সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র কামাল উদ্দিন খান, মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীন খান হিমু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ শাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বেপারী, মিজানুর রহমান আরজু, আব্দুল জব্বার কানন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টেনু, মোস্তাফিজুর রহমান রিপন, প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান কাল্টু, চরএককরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মকিম তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি শংকর চন্দ্র দে, সাধারণ সম্পাদক এইচ এম নোমান, সিনিয়র সহ-সভাপতি মনিরুল মোর্শেদ রবিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, সিনিয়র যুগ্ম-আহবায়ক ফিরোজ গোলদার, উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চাঁন, সাধারণ সম্পাদক এইচ এম রকিব, উপজেলা শ্রমিক লীগের সভাপতি পান্নু রাড়ী, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম বাঘা, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব বেপারী, পৌর ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন রনি, সাধারণ সম্পাদক সুমন হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভায় ছাত্র নেতা হেমায়েত উদ্দীন খান হিমু বলেন, আধুনিক বাংলাদেশের রুপকার দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন আজ। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী-বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আদরের ‘হাসু মণি’।
হিমু বলেন, শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধুকন্যা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে অর্থনীতির প্রতিটি সূচকে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন একটি রোল মডেল। বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বিশ্বে সফল নারী প্রধানমন্ত্রী তিনি। বিশ্ব তাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছে।
৭৬তম জন্মদিন উপলক্ষে উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে শুভেচ্ছা জানিয়ে হেমায়েত উদ্দীন খান হিমু আরও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যের কোন বিকল্প নাই, ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে হারানোর শক্তি কারো নেই।
এসময় তারা আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশবাসীর শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews