বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডামের মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সেটা আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বজনরা আবেদন করলে নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হবে।
উল্লেখ্য, খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর ৫ দফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply