1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
পরীক্ষা করে তালিকা সংশোধন অথবা বাতিল: জনপ্রশাসন সিনিয়র সচিব - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল। কাজিরহাট জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

পরীক্ষা করে তালিকা সংশোধন অথবা বাতিল: জনপ্রশাসন সিনিয়র সচিব

  • আপডেট সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৫৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক//

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম বলেছেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বই কেনার জন্য প্রস্তাবিত তালিকা পরীক্ষা করা হবে। এতে একজনেরই ২৯টি বই থাকলে তালিকা সংশোধন অথবা বাতিল করা হবে। মাঠপর্যায়ে পাঠানো ১৪৭৭টি বইয়ের তালিকায় একজন অতিরিক্ত সচিবের লেখা ২৯টি বই থাকার বিষয়টি জানাজানি হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব কেএম আলী আজম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জন্য এ বই কেনার কথা আছে। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিবের মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তালিকা তৈরি করেন। কিন্তু অভিযোগ উঠেছে, মাঠপর্যায়ে ১৪৭৭টি বইয়ের যে তালিকা পাঠানো হয়েছে, সেখানে ওই অতিরিক্ত সচিবেরই লেখা ২৯টি বই আছে। নিজ কার্যালয়ে আলী আজম বলেন, আমরা জেলা-উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার জন্য পাঠাগার তৈরির একটি সিদ্ধান্ত নিয়েছি। আগামী চার বছরে ছোট ছোট বরাদ্দ দিয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে পাঠাগার গড়ে তুলব। এজন্য ১৪শ বইয়ের তালিকা করা হয়েছিল। এটি এমন নয় যে- ওই তালিকা থেকেই ১৪শ বই কিনতে হবে। সেটির আলোকে বা বিবেচনায় রেখে কিনতে বলা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকায় একজনেরই যে ২৯টি বই-সেই তথ্য জানা ছিল না। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানতে পেরেছি। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এর সত্যতা পাওয়া গেলে বা কোনো সমস্যা দেখা দিলে তালিকা সংশোধন অথবা বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে আজই বসার কথা রয়েছে বলে জানান তিনি। মাঠ পর্যায়ে বই কেনা শুরু হয়েছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনো রিপোর্ট পাইনি।

উল্লেখ্য, বই কেনার জন্য ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে দেড় লাখ, জেলা পর্যায়ে দুই লাখ আর বিভাগীয় পর্যায়ে তিন লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। বই কেনা সংক্রান্ত দুটি চিঠি ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গেছে। এর একটি ৫ জুন, অপরটি ২১ জুন পাঠানো হয়। প্রথম চিঠিতে ‘শুধু প্রেরিত তালিকা অনুযায়ী বই ক্রয় করতে হবে’ বলা হয়েছে। তবে পরের চিঠিতে ‘শুধু’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। আর বইয়ের পাঠানো তালিকায় ‘যথাসম্ভব সংযুক্ত তালিকা’ অনুযায়ী বই কেনার কথা আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews