1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
মাঠে ক্রিকেট ফেরাতে নতুন গাইডলাইন তৈরি করেছে আইসিসি - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমি নির্বাচিত হলে অবহেলিত মেহেন্দিগঞ্জ আর থাকবে না- রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের মাদারতলীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে উঠান বৈঠকে । মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে নামলেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(এ্যাব) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তি যুদ্ধের প্রজন্ম দল বরিশাল বিভাগ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের মো: মনিরুউজ্জামান শিমু। বরিশাল বিভাগ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হলেন মেহেন্দিগঞ্জের সৈয়দ মোঃ ওমর। মেহেন্দিগঞ্জে মাদ্রাসার শ্রেনীকক্ষে জামায়াতের নির্বাচনী অফিস আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয় পাটি’র কমিটি বিলুপ্ত করে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান। কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিডহান্ট, অভিযানে গ্রেফতার। মেহেন্দিগঞ্জে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করায় জুনিয়র ইঞ্জিনিয়ারের উপর হামলা।
সংবাদ শিরনাম :

মাঠে ক্রিকেট ফেরাতে নতুন গাইডলাইন তৈরি করেছে আইসিসি

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৪২১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠে ফিরেছে ফুটবল। জার্মান বুন্দেসলিগা শুরু হয়েছে গত সপ্তাহ থেকে। ইতালি, স্পেন এবং ইংল্যান্ডেও ফুটবল ফেরার অপেক্ষায় রয়েছে। সুতরাং, ক্রিকেট বাকি থাকবে কেন? খেলাটির অভিভাবক সংস্থা আইসিসি তাই, ক্রিকেটকে মাঠে ফেরাতে কিছু গাইডলাইন দিয়ে দিলো সদস্য দেশগুলোকে।

গাইডলাইন দেয়ার কারণ হচ্ছে, যেন সংশ্লিষ্ট সবাই নিরাপদে থেকে ক্রিকেটীয় কর্মকাণ্ড পরিচালিত করতে পারে। ক্রিকেটে সম্পৃক্ত হতে গিয়ে কেউ যেন আবার স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ে না যায়। সে সঙ্গে সদস্য দেশগুলো যেন একটা নিরাপদ অবস্থানে থেকে ক্রিকেটীয় কর্মকাণ্ড শুরু করতে পারে, সে কারণেও এই গাইডলাইন তৈরি করে দিয়েছে তারা।

যে গাইডলাইন আইসিসি বেধে দিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে- প্রতিটি দেশই এখন থেকে একজন চিফ মেডিক্যাল অফিসার (সিএফও) নিয়োগ দেবে। যার কাজ হবে কোভিড-১৯ সংক্রান্ত সব বিষয়গুলো দেখভাল করা। একই সঙ্গে প্রতিটি দল ম্যাচ শুরুর আগে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করবে।

করোনাভাইরাসের কারণে ব্যাপক আকারের এই গাইডলাইনটি তৈরি করেছে আইসিসির মেডিক্যাল এডভাইজরি কমিটি। তারা আবার আলোচনা করেছে প্রতিটি সদস্য দেশের মেডিক্যাল প্রতিনিধিদের সঙ্গে। সেখানেই বড় পয়েন্ট হিসেবে উঠে এসেছে যে, ‘প্রতিটি দেশ একজন কর প্রধান মেডিক্যাল কর্মকর্তা বা বায়োসেফটি কর্মকর্তা নিয়োগ দেবে। যার মূল কাজ হবে, সংশ্লিষ্ট দেশের সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি সম্পূর্ণ রূপে পালন করার ব্যবস্থা করা।’

এছাড়া বড় যে পয়েন্টটি উঠে এসেছে, সেটা হচ্ছে, ‘প্রি-ম্যাচ ট্রেনিং সেশনের আগে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে প্রতিটি ক্রিকেট দলকে। এর আগেই সংশ্লিষ্ট সবার কোভিড-১৯ টেস্ট করতে হবে। কোভিড-১৯ ফ্রি সার্টিফিকেট পাওয়ার পরই কেবল কোনো খেলোয়াড় বা দলকে সফরের অনুমতি দেয়া হবে।’

আরেকটি পয়েন্ট উঠে এসেছে সেখানে। তা হলো, ‘প্রতিটি বোর্ডকেই খেলোয়াড়দের ট্রেনিং এবং প্রতিযোগিতার সময় একটি সঠিকমানের টেস্টিং প্ল্যান তৈরি করতে হবে।’

তবে আইসিসির এই গাইডলাইনে কিন্তু এটা বলা হয়নি যে, কবে থেকে ক্রিকেট মাঠে গড়াবে কিংবা প্রতিটি দেশের ক্রিকেটাররা অনুশীলন শুরু করবে। ক্রিকেটারদের অনুশীলন শুরু করা কিংবা ক্রিকেটীয় কর্মকান্ড শুরু করার বিষয়টা নির্ভর করবে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড এবং সেদেশের সরকারে নির্দেশনার ওপর। আইসিসি শুধুমাত্র স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য একটি ফ্রেমওয়ার্ক তৈরি করে দিয়েছে।’

আইসিসি সদস্য দেশগুলোর কাছে তাদের গাইডলাইন পাঠিয়ে দিয়ে অনুরোধ জানিয়েছে, তারা যখন নিজস্ব নীতি অনুসারে ক্রিকেট মাঠে ফেরানোর কাজ শুরু করবে, তখন যেন এই গাইডলাইনের আলোকেই পরিকল্পনা তৈরি করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews