বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাওর উন্নয়ন পরিষদের সভা ও দোয়া
আপডেট সময় :
শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
১৫০
০ বার সংবাদটি পড়া হয়েছে
অনলাইন ডেস্ক//
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকলের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন এস এম বিল্লাহ।
হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরঞ্জিত বর্মন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এডিশনাল পিপি এডভোকেট সামসুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, সিনিয়র সাংবাদিক এম এ মতিন, মানবাধিকার কর্মী মনোরঞ্জন তালুকদার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ আক্তার, রুহিত চৌধুরী, ফরহাদ, মো. ইউসুফ সেলু, তুহিন চৌধুরী, মানুন চৌধুরী, রুনু সুলতানা। বিজ্ঞপ্তি
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply