1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
দেশরত্ন শেখ হাসিনা সেতু’ ও টোল কমানোর দাবি সেভ দ্য রোড-এর - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল। কাজিরহাট জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

দেশরত্ন শেখ হাসিনা সেতু’ ও টোল কমানোর দাবি সেভ দ্য রোড-এর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৭২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

প্রায় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতুর নাম ‘ দেশরত্ন শেখ হাসিনা’ করার পাশাপাশি শুরুতেই না বাড়িয়ে ফেরীর টোল-ই সেতুতে নির্ধারণের দাবি জানিয়েছে সেভ দ্য রোড।

১৮ মে আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোডের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া প্রমুখ এক বিজ্ঞপ্তিতে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় হওয়া এই বৃহৎ সেতু বাস্তবায়ন হওয়ায় তাঁর নাম অনুসারে ‘ দেশরত্ন শেখ হাসিনা সেতু’ করার দাবি জানচ্ছি। একই সাথে করোনা পরিস্থিতি থেকে খুড়িয়ে খুড়িয়ে এগিয়ে চলা বর্তমান নিন্মবিত্ত-মধ্যবিত্তের কথা ভেবে সেতুর নির্ধারিত টোল থেকে কমিয়ে ফেরিতে যে টোল নেয়া হয়; সেই টোল নেয়াই হবে বাস্তব সম্মত। অতএব, সেতু পার হতে মোটর সাইকেলের জন্য টোল ১০০ টাকার পরিবর্তে ৭০; কার/জিপের জন্য ৭৫০ টাকার পরিবর্তে ৫২০; মাঝারি বাসের টোল দু’হাজার টাকার পরিবর্তে ১ হাজার ৫০০; বড় বাসের জন্য ২ হাজার ৪০০ টাকার পরিবর্তে ২০০০; মাইক্রোবাস ১ হাজার ৩০০ টাকার পরিবর্তে ৯৫০; মিনিবাসের জন্য ১ হাজার ৪০০ টাকার পরিবর্তে ১০০০; ছোট ট্রাকের জন্য (৫ টন পর্যন্ত) ১,৬০০ টাকার পরিবর্তে ১ হাজার ২০০; মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২ হাজার ১০০ টাকার পরিবর্তে ১ হাজার ৬০০; মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ২ হাজার ৮০০ টাকার পরিবর্তে ২ হাজার ৪০০; বড় ট্রাক (তিন এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৪ হাজার ২০০; এবং টেইলারের জন্য ৬,০০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা টোল নির্ধারণ করা হোক।

সেভ দ্য রোড নেতৃবৃন্দ সারাদেশে সকল সেতু ফেরীতে চলমান টোল নৈরাজ্য ও টোল বৃদ্ধিরোধে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ তত্বাবধায়নের দাবিও জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews