1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
শেখ হাসিনা এসেছিলেন বলেই অন্ধকার থেকে আলোর পথে বাংলাদেশ- শাহে আলম মুরাদ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল। কাজিরহাট জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

শেখ হাসিনা এসেছিলেন বলেই অন্ধকার থেকে আলোর পথে বাংলাদেশ- শাহে আলম মুরাদ

  • আপডেট সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৯৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ

মেহেন্দিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার দিবসটি উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যােগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কমিটির সদস্য শাহে আলম মুরাদ। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রতীক। ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দীর্ঘ ৬ বছর পর নানা ষড়যন্ত্র এবং সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। সে সময় তাকে বিমানবন্দরে রিসিভ করার জন্য লাখ লাখ লোকের সমাগম ঘটে, তিনি এসেছিলেন বলেই অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে চলছে আজকের বাংলাদেশ। তাঁর সুযোগ্য ও দুরদর্শি নেতৃত্বে বাংলাদেশে একে একে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে । আগামী দিনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁর হাতকে শক্তিশালী করতে মেহেন্দিগঞ্জের ৬টি ইউনিয়নে আ’লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুণ। শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বাংলাদেশের অব্যাহত সুখ শান্তি ও কল্যাণ কামনা করা হয়। মেহেন্দিগঞ্জের মুক্তি পার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ, বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কে এম মাহফুজুল আলম লিটন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান, ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগ নেতা লিয়াকত আলী খান, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ-এর যুগ্ম-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বেপারী, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ-এর যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর জব্বর কানন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ-এর সাংগঠনিক সম্পাদক ও উলানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম জামাল মোল্লা,মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ-এর সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,মেহেন্দিগঞ্জ উপজলা আওয়ামী লীগ-এর সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টেনু খন্দকার, মেহেন্দিগঞ্জ পৌর কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৬জন মনোনীত প্রার্থীদ্বয়, চেয়ারম্যান কাজী আব্দুল হালিম চৌধুরী মিলন, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির কৃষি ও সমবায় সদস্য মুনসুর আহমেদ, কাউন্সিলর সোয়েব হোসেন সোহরাব, কাউন্সিলর সাইদুর রহমান মনির, উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ হানিফ হোসাইন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রকিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews