যোগ্য প্রার্থী ও যোগ্যতার বলে এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে আসন্ন ০৩ নং চরএককরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৫ নং ওয়ার্ড ( রামনাথপুর, ইয়ারবেগ, কাচিয়া) এর মেম্বার পদে লড়বেন গোগন শিকদার বাড়ির সন্তান, সবার পরিচিত মুখ জিয়া উদ্দিন শিকদার।
জিয়া উদ্দিন শিকদার চরএককরিয়া ইউনিয়নের যুবলীগ’র সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সন্তান, তরুণ সমাজসেবক ও এলাকায় পরোপকারী হিসেবে বেশ সুখ্যাতি রয়েছে।
মনোনয়ন পত্র জমা দেওয়ার কালে জিয়া উদ্দিন শিকদার বলেন, আমি চরএককরিয়া ইউনিয়ন যুবলীগ’র বর্তমান সাধারন সম্পাদক, এলাকার মানুষদের আস্থা, নির্ভরতা, ভরসা ও ভালোবাসা পেয়েই আমি মনোনয়ন পত্র জমা দিয়েছি, যেহেতু এলাকার জনগণ ভরসা ও ভালোবাসা দিয়েছে আমাকে, তাই তাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, আমার এলাকার মানুষদের সুখে দুঃখে, বিপদে আপদে কিভাবে পাশে থাকতে হয়, তা আমাকে বলে দিতে হবে না, বিগত দিনে যেভাবে তাদের পাশে রয়েছি, এখন থেকে আমার দ্বায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেলো তাদের পাশে থাকার।
সরেজমিনে গিয়ে সাধারণ জনগণের সাথে আলাপকালে জানা যায়, জিয়া উদ্দিন শিকদার এলাকায় বেশ সুনাম কুড়িয়েছেন, এবং অসহায়, গরিব ও দুস্থদের পাশে দাড়ানোর তার বেশ নজির রয়েছে। এছাড়াও সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন গোগন শিকদার বাড়ির সন্তান জিয়া উদ্দিন শিকদার। নাম প্রকাশ না করার শর্তে এক মুরুব্বী বলেন, আমাগো এবারের মেম্বার যদি জিয়া হয়, তাইলে এলাকার মানুষ গো জন্য ভালো হইবো, জিয়া খুব ভালো পোলা, আল্লাহ জানি ওরে মেম্বার বানায়, দোয়া করি।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply