1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
শ্রমিক সংকটে খেতেই নষ্ট হচ্ছে বোরো ধান - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা। মেহেন্দিগঞ্জে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নজর কেড়েছে সদর ইউনিয়ন ফরিদের নেতৃত্বে মিছিল। কাজিরহাট জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

শ্রমিক সংকটে খেতেই নষ্ট হচ্ছে বোরো ধান

  • আপডেট সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৯৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

বরিশালে ঘুর্ণিঝড় অশনির প্রভাবে টানা বৃষ্টিতে পাকা বোরো ধান খেত পানিতে তলিয়ে যাওয়ায় এবং শ্রমিক সংকটের কারণে ধান কেটে ঘরে তুলতে পারছেন না জেলার অধিকাংশ উপজেলার কৃষকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কয়েকটি উপজেলার খেতের ধান ইতোমধ্যে বিনষ্ট হয়ে গেছে। এছাড়া খেতে বসেই ধানে সবুজ গেঁজ বের হয়েছে। ফলে হাজারো কৃষক বিপর্যস্ত হয়ে এখন দিশেহারা হয়ে পরেছেন। চাষীরা জানিয়েছেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে যেসব শ্রমিকদের আনা হয়েছিলো, তারা ধানের খেতে পানি দেখে ইতোমধ্যে পালিয়ে গেছে। ফলে সর্বত্র শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে। উপায়অন্তুর না পেয়ে কৃষক পরিবারের নারী-পুরুষরা এখন পানি থেকে বোরো ধান ঘরে তুলতে প্রানপণ চেষ্টা করছেন।

জেলা কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলার দশ উপজেলায় ৫৯ হাজার ৩৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যা গত বছরের চেয়ে তিন হাজার দুইশ’ হেক্টর বেশি। এবার সর্বত্রই বাম্পার ফলন হয়েছে। তবে ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে প্রবল বর্ষনে এসব উপজেলার অধিকাংশ বোরো ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, জেলার কয়েক হাজার কৃষক পরিবারের মধ্যে বোরো মৌসুমে অর্ধেকেরও বেশি বর্গা চাষী রয়েছেন। যাদের জমির ধান আগাম পেকেছে তারা রমজান মাসের মধ্যেই তা কেটে ঘরে তুলেছেন। তবে এর সংখ্যা শতকরা ৫০ ভাগ। বাকি অর্ধেক চাষীর ধান বিলম্বে পাকার কারণে অশনি’র কবলে পরেছে। ওইসব চাষীরাই এখন শ্রমিক সংকটের কারনে বোরো ধান কেটে ঘরে তুলতে না পারায় ক্ষডুগ্রস্ত হচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews