অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১০ মে)রাতে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।
বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম এবং জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গত জানুয়ারীতে উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। অতিরিক্ত আইজিপি হিসেবে তাকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply