বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত তিনদিন থেকে শুরু করে শনিবার (১৬ এপ্রিল) দুপুর পর্যন্ত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এতিমখানা এবং দুই উপজেলার অসহায় দুঃস্থ পরিবারের মাঝে নেতাকর্মীদের মাধ্যমে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, চারদিনে দুই উপজেলার দশটি এতিমখানা ও মাদ্রাসাসহ প্রায় তিন হাজার অসহায় দুঃস্থ পরিবারের মাঝে নেতাকর্মীদের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply