1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
পরকীয়ায় পথের কাটা শিশু সন্তান! গলাকেটে হত্যাচেষ্টা মায়ের - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মেহেন্দিগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন। মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদীতে বাল্কহেড থামিয়ে চাঁদাবাজি- আটক ৫ কাজিরহাট সাবেক প্রধানমন্ত্রীর দেশনেত্রী বিএনপিরচেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা। মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটিতে খালেদা জিয়ার জন্য দোয়া। মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন। নির্বাচিত হলে হিজলায় একটি পৌরসভা গঠনের ঘোষনা দিলেন রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল -৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে মুখিয়ে আছে ধুলখোলার বিএনপি।
সংবাদ শিরনাম :

পরকীয়ায় পথের কাটা শিশু সন্তান! গলাকেটে হত্যাচেষ্টা মায়ের

  • আপডেট সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২২৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আবুল হাসেমঃ

বরিশালের মেহেন্দীগঞ্জে নিজ শিশু মেয়েকে গলাকেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। উপজেলার দরিচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর জখম শিশু নুসরাত মারিয়াকে (৮) রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে ওই ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন অভিযুক্ত মা সীমা বেগম (৩০)। স্বজনদের অভিযোগ পরকীয়ার জেরে মেয়েকে হত্যার চেষ্টা করেছে সীমা।

মারিয়ার ফুফু কল্পনা আক্তারের অভিযোগ, তার ভাই ইউসুফ আলী প্রবাসী। ২ সন্তানকে নিয়ে বাড়িতে একাই থাকতেন সীমা বেগম। কয়েক বছর আগে আব্দুস সালাম নামে এক আত্মীয়ের সাথে পালিয়ে গিয়েছিল। পরে স্থানীয় শালিসের মাধ্যমে মীমাংসা করে সীমাকে স্বামীর সংসারে ফিরিয়ে আনা হয়। তবে সালামের সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক এখনও রয়েছে বলে অভিযোগ কল্পনা আক্তারের। তিনি বলেন, দুই মেয়েকে হয়তো পথের কাঁটা ভাবতো সীমা। তাই বড় মেয়েকে হত্যা করতে চেয়েছে সে।

মারিয়ার ফুপাতো ভাই ইয়াসিন আরাফাত জানান, দুপুর ২টার দিকে মারিয়াকে খেয়ে ঘুমাতে বলেন সীমা। কিন্তু মারিয়া ঘুমাতে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে চাপাতি দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা করেন তিনি। এসময় মারিয়ার চিৎকারে প্রতিবেশীরা ছুটে যায়। তাকে উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ভর্তি করা হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু সার্জারি বিভাগের ইন্টার্ন চিকিৎসক মো. তানিম জানান, মারিয়ার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। গলায় ১৬টি সেলাই দেয়া হয়েছে। সে এখনও শঙ্কামুক্ত নয় বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews