বাবুগঞ্জে বিএনএসডি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
-
আপডেট সময় :
বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
-
২১৯
০ বার সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ
বাবুগঞ্জে বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( বিএনএসডি ফাউন্ডেশন ) উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে মেডিকেল ক্যাম্প। বুধবার উপজেলার রহমতপুর ইউনিয়নের বাদামতলা ঈদগাহ মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিলন মৃধা, বিএনএসডি ফাউন্ডেশনের সেক্রেটারী ও পরিচালক প্রশাসন জাহাঙ্গীর আলম, উপপরিচালক (স্বাস্থ্য) জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, ইউপি সদস্য মিজানুর রহমান মুন্সি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন প্রধান এবং বরিশাল নাগরিক সংসদের সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান এবং দপ্তর সম্পাদক সাদেকুর রহমান।
ফ্রি মেডিকেল ক্যাম্পে রহমতপুর ইউনিয়নের দু’শতাধিক সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে সংস্থাটি। জাতীয় উন্নয়ন সংস্থা উদ্দীপন এবং বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্প আয়োজন করে বিএনএসডি ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, । হতদরিদ্র ও প্রান্তীক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বিএনএসডি ফাউন্ডেশন সামাজিক উন্নয়নে কাজ করছে। সাধারণ মানুষের ফ্রি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থায়ীভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। বিএনএসডি ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই।
উল্লেখ্য বিএনএসডি ফাউন্ডেশন বিভিন্ন উন্নয়ন কর্মসূচির পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যসেবা কর্মসূচি পালন করছে। মেঘিয়া গ্রামে নারী উন্নয়ন কর্মসূচি, লাফাদী গ্রামে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ, নগরীতে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল পরিচালনা এবং দরিদ্র উন্নয়নে সেলাই প্রশিক্ষণকেন্দ্রে পরিচালনা করছে সংস্থাটি।
বার্তা প্রেরক,
তাজকিয়া সুলতানা আঁখি
সহকারী পরিচালক
তথ্য ও জনসংযোগ বিভাগ
বিএনএসডি ফাউন্ডেশন
হোল্ডিং: ২২৫৫-০০০, ইছাকাঠী প্রধান সড়ক কলোনী, কাশিপুর, বরিশাল।
যোগাযোগঃ ০১৭৭৮-৪২৯৪৯৬ (অফিস)
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply