বরিশালের জেলার হিজলা উপজেলায়, হিজলা গৌরবদী ইউনিয়নে ৭ নং ওয়ার্ড চরকুশুরিয়া গ্রামের শামসুদ্দীন দালালের ছেলে মিলন দালাল(১৮)নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হিজলা থানা পুলিশ।২১ শে মার্চ সোমবার দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে তার পরিবারের লেকজন।পরে তাদের ডাকচিৎকারে আশ-পাশের লোক জন এসে দেখে যুবকের লাশ ঘড়ের আড়ার সাথে ঝুলছে। তখন স্থানীয়রা থানায় অবহিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইউনুছ মিয়া জানান আমরা আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ প্রেরন করে লাশ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply