উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রাম সংলগ্ন পুরাতন হিজলা বাজারের মেঘনার পাড়ে কয়েক শত মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন,উপজেলা সদর থেকে ১০০ গজের মধ্যে মেঘনা নদীর চলে এসেছে। বক্তারা বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানানো হয়েছে। কিন্তু তারা শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেননি। তাছাড়া পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম পরিদর্শনে এসেছিলেন। তিনিও আমাদের আশ্বাস দিয়ে গেছেন। কিন্তু আশ্বাসের বাস্তবায়ণ দেখছি না। তাই ভাঙন থেকে রক্ষা পেতে আমরা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি এবং হস্তক্ষেপ কামনা করছি।
উল্লেখ্য,
মেঘনার তীব্র ভাঙ্গন এর ফলে হিজলা উপজেলা এবং আশেপাশের কয়েকটি ইউনিয়ন হুমকির মুখে। মেঘনার কড়াল গ্রাসে হারিয়ে গেছে ইতিমধ্যে নদীগর্ভে স্কুল-মাদ্রাসাসহ কয়েকটি গ্রামের হাজারেরও বেশি পরিবার।
সরেজমিনে গিয়ে দেখাযায় উপজেলার বাউশিয়া গ্রাম প্রায় সম্পূর্ণ বিলীন। তাছাড়া পুরাতন হিজলা বাজারসহ আশেপাশে কয়েকটি গ্রামেরের অধিকাংশ এলাকায় ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
তাছারা এ উপজেলার সিংহভাগ এলাকা মেঘনা নদী বেষ্টিত বিভিন্ন চরাঞ্চল এর চারটি ইউনিয়ন।
এর ভিতর বিশেষ করে চর কিল্লা, জানপুর নাছকাটি অড়াকুল ও ধুলখোলা নদীগর্ভে বিলীন প্রায়।
এই সকল এলাকার কয়েক হাজার পরিবার সর্বস্ব হারিয়ে এখন মানবেতর জীবন যাপন করেছে।
উক্ত এলাকার বাসিন্দাদের দাবি নদী ভাঙ্গন রোধে সরকার যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
তা না হলে অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যাবে হিজলার বাকি অংশ ।
অতএব হিজলার সর্বস্তরের মানুষের এখন একটাই দাবি যত দ্রুত সম্ভব সরকার যেন মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অতি জরুরী গ্রহণ করে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করি।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply