উজিরপুরে শহীদ আব্দুর রব সেরেনিয়াবাত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আপডেট সময় :
রবিবার, ৬ মার্চ, ২০২২
৩২২
০ বার সংবাদটি পড়া হয়েছে
তালহা জাহিদ:
বরিশালের উজিরপুরে শহীদ আব্দুর রব সেরেনিয়াবাত স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। রবিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ৫ নং শোলক ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল হালিম সরদারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক বালির – সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য তালুকদার মো.ইউনুস, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.গিয়াস উদ্দিন বেপারী,স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুখেন্দ্র শেখর বৈদ্য,উজিরপুর মডেল থানার তদন্ত ওসি মো,মমিন উদ্দিন, বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট শহিদুল ইসলাম, ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, অধ্যক্ষ মো,আবুল কালাম সরদার, ইউপি সদস্য কালাম মোল্লা,ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান বালি,খেলা পরিচালনা কমিটির আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও ক্রিড়ানুরাগী চঞ্চল সরদার,শোভন,প্রমুখ। ফাইনাল খেলায় আম্পায়ার ছিলেন রাজিব মজুমদার ও সাখাওয়াত। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কাংশী ওয়ারিয়র্স বনাম ইলেভেন স্টার মধ্যে। খেলায় কাংশী ওয়ারিয়ার্স আগে ব্যাট করে ২০ ওভারে ২৭৬ রান করে। জবাবে ইলেভেন স্টার ২৫০ রানে ২০ ওভার শেষ হয়ে যায় । ২৬ রানে হারিয়ে কাংশী ওয়ারিয়র্স চ্রম্পিয়ান হয়।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply