1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
বরিশালে ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

বরিশালে ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩১৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

বরিশালে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শ্লোগান নিয়ে রবিবার (০৬ মার্চ) সকাল ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল জেলা কমিটি এই প্রতিযোগীতার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন জানান, জেলার ১০ উপজেলার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪৫টি একক এবং ১৬টি দলীয় ইভেন্টে অংশ নিয়েছে। জেলা পর্যায়ে নির্বাচিতরা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতা করবে। বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা খুলনা অঞ্চলের প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আঞ্চলিক পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নেবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews