বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে “প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরন ” বিষয়ে দিনব্যাপী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৭ (ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কুয়াকাটা সিনড্রেলা রিসোর্টে কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, অতিরিক্ত সচিব বাংলাদেশ প্রেস কাউন্সিল, কলাপাড়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক কাজী সাইদ, কলাপাড়া রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক, জাহীদ রিপন প্রমুখ।
এসময় পটুয়াখালী জেলাসহ কলাপাড়া উপজেলার অর্ধশতাধিক সংবাদকর্মীদের প্রশিক্ষণ প্রদান করে সার্টিফিকেট প্রদান করা হয়।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply