1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
মেহেন্দিগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বার্তা সম্পাদক (বরিশাল) প্রতিনিধিঃ

মেহেন্দিগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। সোমবার প্রথম প্রহর রাত ১২টা ১মি. বাজার সাথে সাথে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুন্নবী, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, একই সাথে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, সার্কেল এসপি বাবুল আক্তার এবং মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল উদ্দীন খান, উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন, মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার একাডেমিক মোঃ সেলিম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জহিরুল ইসলাম, পৌরসভার সচিব নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বেপারী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, প্রচার সম্পাদক ডাঃ সিরাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা নুরুল হক জমদ্দার, মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ড মোঃ নজরুল ইসলাম, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এহসান রেজা জিতু, মেহেন্দিগঞ্জ উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত, সাধারণ সম্পাদক মোঃ তাজেম আলী,মেহেন্দিগঞ্জ সম্মিলিত সাংবাদিক জোট আহবায়ক আঃ রাজ্জাক জমাদ্দার, উপজেলা কৃষকলীগের সভাপতি শংকর চন্দ্র দে, সাধারণ সম্পাদক এইচ এম নোমান, জাতীয় শ্রমিক লীগ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ পান্নু রাঢ়ী, সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহে আলম বাঘা, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি পারভেজ চান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রকিব, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, যুগ্ম-আহবায়ক ফিরোজ গোল্দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব বেপারী, পৌর ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন রনি, সাধারণ সম্পাদক মোঃ সুমন প্রমুখ। উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দীপেন, পৌর বিএনপির সভাপতি জিয়া উদ্দিন সুজন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী দীনু মিয়া, জেলা কৃষক দলের আহবায়ক নলী মোঃ জামাল, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন, সদস্য সচিব রেজাউল করিম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখর উদ্দিন সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিপন মিয়া, সদস্য সচিব রিয়াজ উদ্দিন খোকা, উপজেলা কৃষক দলের আহবায়ক বাবুল পালোয়ান, সদস্য সচিব ফিরোজ মাস্টার, পৌর কৃষক দলের আহবায়ক মুন্না খন্দকার, সদস্য সচিব কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত সোহাগ প্রমুখ। এছাড়াও পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্বেচ্ছাসেবি সংগঠন বিডি ক্লিন মেহেন্দিগঞ্জের সমন্বয়ক রাজিব তাজ। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যােগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুন্নবী ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে অবিচ্ছিন্নভাবে মিশে আছে ভাষা আন্দোলন ও একুশে ফেব্রুয়ারি দিনটি। একুশ এখন মানুষের কাছে সংগ্রাম ও মর্যাদার প্রতীক। একুশ আমাদের প্রেরণা, একুশ আমাদের শিক্ষা দেয় অন্যায়ের কাছে মাথা নত না করার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews