1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সংবাদ শিরনাম :

বরিশালে আকাশ ও নৌপথে টিকিটের হাহাকার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৪৬৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

সরকারি ছুটি এলেই ঢাকা-বরিশাল রুটের আকাশ ও নৌপথের টিকিটে হাহাকার দেখা দেয়। তিন-চার গুণ অধিক দামে অনেকে টিকিট পেলেও সরকারি সার্ভিস না থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ রুটে বর্তমানে বেসরকারি ইউএস বাংলা প্রতিদিন দুটি ফ্লাইট এবং নভোএয়ার প্রতিদিন একটি ফ্লাইট চালু রেখেছে। কিন্তু বিমান বাংলাদেশের সার্ভিস বন্ধ থাকায় বেসরকারি এ দুটি কোম্পানি যাত্রী চাপের ফায়দা লুটছে।

সরকারি ছুটি উপলক্ষ্যে ঢাকা-বরিশাল রুটের আকাশপথে আগামীকাল বৃহস্পতিবার থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত টিকিট নেই। ফলে অধিক দামেও মিলছে না টিকিট। গত বছরের মার্চ মাসের শেষের দিকে লকডাউনে বন্ধ ঘোষণার পর ফের মে মাসে চালু হয় আকাশ পথ। কিন্তু পূর্বে বাংলাদেশ বিমানের সপ্তাহে পাঁচ দিন একটি করে ফ্লাইট চালু থাকলেও গত ৯ মাস ধরে তা বন্ধ রয়েছে। এছাড়া পূর্বে দুটি ফ্লাইট থাকলেও বর্তমানে একটি ফ্লাইট চালু রেখেছে নভোএয়ার। কিন্তু ইউএস বাংলা পূর্বের নিয়মেই দুটি ফ্লাইটে যাত্রী পরিবহন করে আসছে। ফলে আকাশপথের এ লাভজনক রুটে বেসরকারি দুটি কোম্পানি একচেটিয়ে ব্যবসা করছে।

আরও পড়ুন:
ভ্যাকসিন বিতরণে ইউনিসেফের সঙ্গে কাজ করবে এমিরেটস

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বে বরিশাল-ঢাকা রুটে আকাশপথের একমুখী সর্বনিম্ন ভাড়া ছিল ২ হাজার ৫০০ টাকা। বর্তমানে বেসরকারি বিমানে সর্বনিম্ন ভাড়া ধার্য করা হয়েছে ৩ হাজার ২০০ টাকা। এছাড়াও ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটি উপলক্ষ্যে আগামী এক সপ্তাহের টিকিট মিলছে না। দুই-একটি টিকিট পাওয়া গেলেও তা ৮ থেকে ৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবারের টিকিটও প্রায়ই দুই তিনগুণ বেশি দামে বিক্রি হয়। আকাশপথে যাতায়াতকারী একাধিক যাত্রী জানান, বিমানের সার্ভিস বন্ধ থাকায় বেসরকারি ফ্লাইটগুলো ইচ্ছেমাফিক ভাড়া আদায় করছে। কেননা বিমান বাংলাদেশ চালু থাকলে যাত্রীদের চাপ কমে যেত এবং বেসরকারি কোম্পানিগুলো ভাড়াও বৃদ্ধি করতে পারত না।

বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা ইত্তেফাককে জানান, লোকসানের অজুহাত দেখিয়ে ইতিপূর্বে একাধিকবার ঢাকা-বরিশাল রুটে বিমান বাংলাদেশের সার্ভিস গুটিয়ে নেওয়া হয়। কিন্তু দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়নের ফলে ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ায় আকাশ পথে যাত্রী বৃদ্ধি পেয়েছে। এতে বেসরকারি কোম্পানিগুলো প্রতিদিন একাধিক ফ্লাইটে যাত্রী পরিবহন করছে। বাংলাদেশ বিমান নানা অজুহাতে ফ্লাইট বন্ধ রাখায় যাত্রী দুর্ভোগ বাড়ছে। তিনি অবিলম্বে বিমান বাংলাদেশের সার্ভিস চালুর দাবি জানান। এ ব্যাপারে বিমানের বরিশাল কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় অফিস থেকে সিদ্ধান্ত এলেই সার্ভিস চালু হবে।

এদিকে নৌপথে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করলেও বিভিন্ন ছুটিতে টিকিটের কোটা ও প্রভাবশালী ব্যতীত সাধারণ মানুষের পক্ষে টিকিট পাওয়া সম্ভব হয় না। তবে কালোবাজার থেকে চড়া দামে কেউ কেউ টিকিট পেয়ে থাকেন। কয়েক দিন যাবত্ লঞ্চের কাউন্টারগুলোতে ধর্না দেওয়া যাত্রী ও তাদের স্বজনরা জানান, কালোবাজারে টিকিট পাওয়া গেলেও তার দাম কয়েকগুণ বেশি। যাত্রী চাপের পুরো সুযোগটি নিচ্ছেন লঞ্চের মালিকরা। কেননা ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী নিয়ে লঞ্চ ছাড়লে তাদের লাভও কয়েকগুণ বেড়ে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews