আবুল হাসেম// বরিশালের মেহেন্দিগঞ্জ থানা-পুলিশের চলমান অভিযানে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদক ২৫০ গ্রাম গাঁজাসহ আটককৃত আসামী ১। মোঃ নাসির উদ্দিন মাঝি (২৩), পিতা আবুল কাশেম মাঝি, মাতা সালেহা বেগম, ২। মোঃ মিরাজ বিশ্বাস (৩০), পিতা মোঃ ইব্রাহিম বিশ্বাস, মাতা মোসাম্মৎ সাহিদা বেগম, ৩। মোঃ আল আমিন মাঝি (২৫), পিতা- আব্দুল কাদের মাঝি, মাতা- মৃত মমতাজ বেগম, সর্বসাং- পূর্বহর্নি, ৬ নং ওয়ার্ড, উপজেলা-মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশাল গনকে গতকাল
(২৪এপ্রিল) (মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের পূর্বহর্নি গ্রাম থেকে তাদেরকে আটক করেছেন।
গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার নব যোগদান কিত অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন নিজেই নেতৃত্ব দিয়ে গতকাল সন্ধ্যা ৭ টার সময় শুনে যাওয়ার সময় পুলিশের গাড়ি দেখে মাদক কারবারিরা দৌড় দিয়ে পালাতে চেয়েছিল, এমন সময় ওসি মমিন উদ্দিন দেখতে পেয়ে গাড়ির থেকে নেমে নিজেই তাদেরকে গ্রেপ্তার করেছেন। এলাকায় অনেকেই বলছেন—মাদক কারবারিদের কাছে আতঙ্কের নাম নব যোগদান কৃত ওসি মমিন উদ্দিন।
ওসি মোঃ মমিন উদ্দিন জানান,তাঁর নেতৃত্বে যোগদানের দুইদিন পর ৪ জন মাদক-মামলার আসামি গ্রেপ্তার হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.