প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ৭:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২১, ১১:৫২ এ.এম
১৫নং জয়নগর ইউনিয়ন’র নির্বাচনে নৌকার টিকেট’র অপেক্ষায় হাজী মোঃ কামাল খাঁন।

আবুল হাসেম //
মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন,সহ কাজিরহাট থানা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক'র কাছে আবেদনপত্র জমা দিয়েছেন হাজী কামাল খাঁন। কাজিরহাট থানার আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজী কামাল খাঁন অনেক দিন আগে মেহেন্দিগঞ্জ পৌর কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দেন।
সূত্রে জানা যায়, শেষ সময় এসে মনোনয়ন পেতে বেশ তৎপর হতে দেখা গেলো সবাইকে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ এখন তুঙ্গে। তবে কে পাচ্ছেন নৌকার টিকিট- এ নিয়ে ইউনিয়ন ও এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে চলছে নানা জল্পনা-কল্পনা।
এবং হাজী মোঃ কামাল খাঁন সকল স্তরের জনগণকে বলেন, আপনাদের পাশে আমি দীর্ঘ দিন ধরে কাজ করে আসছি। আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে যদি আপনারা আপনাদের সেবা করতে সুযোগ দেন তবে আমি আপনাদের সেবা করবো, তিনি আরো বলেন, আমি আপনাদের সেবা করে আসছি এবং আগামী দিনে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি, সে সুযোগ আমাকে দেন, আমি আপনাদের পাশে থাকব।
যখন দেশে করোনা মহামারী ব্যাপক আকার ধারন করেছে, তখন সকলের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবং সকলকে আর্থিক সহযোগিতা করেছেন, এলাকায় জনসচেতন মূলক অনেক কাজ করেছেন
বলে এলাকাবাসী জানান। ইউনিয়নের বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে নিয়োজিত আছেন। হাজী মোঃ কামাল খাঁন বলেন আমি আওয়ামী লীগ করেও অনেক হামলা, মামলা খেয়েছি তার পরে ও আমি এলাকা থেকে পালিয়ে যাইনি আর আগামী দিনে ও আমার এলাকার গরিব মানুষের পাশে থেকে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে থাকব,
সরেজমিনে গিয়ে কথা বলে জানা যায় যে, হাজী মোঃ কামাল এক জন আদর্শবান লোক, এবং সবাই তাকে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
হাজী মোঃ কামাল খাঁন বলেন, আমাকে যদি জননেত্রী শেখ হাসিনা তার নৌকার মাঝি হিসেবে বেছে নেয় আমি এলাকার গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে আছি ও থাকবো এলাকার উন্নয়নের কাজ করব ইনশাল্লাহ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.