প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৪:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২১, ৬:২১ পি.এম
১২নং দরিচর খাজুরিয়া ইউনিয়ন’র নির্বাচনে নৌকার টিকেট’র অপেক্ষায় মোশারফ আকন।
![]()
মোঃ আবুল হাসেম //
মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন'র কাছে আবেদনপত্র জমা দিয়েছেন মোঃ মোশারফ আকন।
১২নং দরিচর খাজুরিয়ার ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ আকন আজ বুধবার বেলা ১১টায় মেহেন্দিগঞ্জ পৌর কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দেন।
সূত্রে জানা যায়, শেষ সময় এসে মনোনয়ন পেতে বেশ তৎপর হতে দেখা গেলো সবাইকে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ এখন তুঙ্গে। তবে কে পাচ্ছেন নৌকার টিকিট- এ নিয়ে ইউনিয়ন ও এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে চলছে নানা জল্পনা-কল্পনা।
এবং মোশারফ আকন সকল স্তরের জনগণকে বলেন, আপনাদের পাশে আমি দীর্ঘ দিন ধরে কাজ করে আসছি। আমি ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হয়ে আপনাদের সেবা করে আসছি এবং আগামী দিনে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি, সে সুযোগ আমাকে দেন, আমি আপনাদের পাশে থাকব।
যখন দেশে করোনা মহামারী ব্যাপক আকার ধারন করেছে, তখন সকলের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবং সকলকে আর্থিক সহযোগিতা করেছেন, এলাকায় জনসচেতন মূলক অনেক কাজ করেছেন।
মোশারফ আকন বলেন আমি আওয়ামী লীগ করেও অনেক হামলা, মামলা খেয়েছি তার পরে ও আমি এলাকা থেকে পালিয়ে যাইনি আর আগামী দিনে ও আমার এলাকার গরিব মানুষের পাশে থেকে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে থাকব,
সরেজমিনে গিয়ে কথা বলে জানা যায় যে, মোশারফ আকন এক জন আদর্শবান লোক, এবং সবাই তাকে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
মোশারফ আকন বলেন, আমাকে যদি জননেত্রী শেখ হাসিনা তার নৌকার মাঝি হিসেবে বেছে নেয় আমি এলাকার গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে আছি ও থাকবো এলাকার উন্নয়নের কাজ করব ইনশাল্লাহ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.