প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২১, ২:১৪ পি.এম
হিজলায় রাতের আধারে দুর্বৃত্তের দেয়া আগুনে ৬ টি গরু- ছাগল পুড়ে ঝলসে গেছে ১ টি ষাঁড় মারা গেছে।

হিজলা বরিশাল সংবাদদাতাঃ
বরিশালের হিজলা উপজেলায় মোঃ রাফিজুল খান(৫৫) নামের দরিদ্র কৃষকের একটি ষাঁড় গরু পুড়ে মারা গেছে এবং ৪ টি গরু, ২ টি ছাগল পুড়ে ঝলসে গেছে। যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষাধিক টাকা। ৯ জুলাই শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চর আবুপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক রাফিজুল খান জানান,তারা স্বামী স্ত্রী ও ৩ ছেলেমেয়ে নিয়ে রাতে ঘুমিয়ে ছিলেন। গোয়াল ঘরটি তাদের সয়ন ঘরের পিছনে ছিল। হঠাৎ গভীর রাতে ঘরের উপর দিয়ে আগুনের আলোতে স্ত্রী মালেকার ঘুম ভেঙে যায়। বের হয়ে গোয়াল ঘরে আগুন দেখে আগুন নিভাতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন রাফিজুল ও তার স্ত্রী। স্ত্রী মালেকা বেগম বলেন,আমাদের গোয়াল ঘরে কোন বিদুৎতের সংযোগ নেই, মশার কয়েল ও জ্বালানো হয় নি" তা হলে কি ভাবে আগুন লাগল আমরা বুঝতে পারছি না। স্থানীয়দের ধারণা বদর পুর এবং আবুপুর এ দুই ওয়ার্ডের মৌজার সীমানা প্রাচীর নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শণ করেছেন হরিনাথপুর ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুর রহিম। হিজলা থানা অফিসার ইনচার্জ অসিম কুমার সিকদার জানান,এখন প্রর্যন্ত কেউ অভিযোগ করেন নি যদি অভিযোগ পাওয়া যায় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.