প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২১, ২:২৯ এ.এম
হিজলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম উৎসব উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী।

স্টাফ রিপোর্টার রোমারঃ
বরিশাল জেলার হিজলা উপজেলা গৌরবদী ইউনিয়নের পিটকিরা তলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্ম উৎসব উপলক্ষে সাধারণ আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হিজলা গৌরবদী ইউনিয়নের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম মিলন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল চার হিজলা মেহেন্দিগঞ্জের ও কাজীরহাট থানার মাননীয় এমপি মহোদয় পঙ্কজ দেবনাথ। এ সময় তিনি আলোচনার পূর্বে উক্ত ইউনিয়নের দুটি ব্রিজ উদ্বোধন করেন।
সাধারণ আলোচনা বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর সারা দেশব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভুয়সী প্রসংসা করেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শতভাগ বিধবা ভাতা বয়স্ক ভাতা পংগু ভাতা নিশ্চিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পৌঁছার জন্য দিনরাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রসঙ্গ টেনে হিজলা অবহেলিত অঞ্চলের বিগত দিনের কি ছিল আর এখন বর্তমানে এই অঞ্চলগুলো কি পরিমান উন্নয়ন হয়েছে সেটা আমার বলা প্রয়োজন নেই আপনারাই ভালো জানেন। আমার মনে হয় এমন কোন খাল নেই যে সেখানে কালবাট ব্রিজ না হয়েছে এবং সড়কগুলো কি পরিমান কাজ হয়েছে কেবল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছে বলেই এটা সম্ভব হয়েছে। বক্তব্যের একপর্যায়ে তিনি মেমানিয়া ইউনিয়ন ও হিজলা গৌরবদি ইউনিয়নের সংযোগ সড়কের পিটকিরাতলায় গুরুত্বপূর্ণ কালভার্টটি দ্রুত মেরামত করার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি অবৈধ ড্রেজিং কে এর জন্য দায়ী করেন এবং রাস্তা কিংবা সড়কের পাশে খালে কেউ যেন অবৈধ ড্রেজিং বসিয়ে বালু উত্তোলন না করে সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এ ধরনের অনৈতিক কর্মকান্ড যদি কেউ করে সাথে সাথে আপনারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করবেন, প্রয়োজনে আমাকে জানাবেন। আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার,মেমানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন হাওলাদার সহ আরো গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ। এবং আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.