প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২১, ৪:০৩ পি.এম
হিজলায় ছাত্রলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সালমান রোমান (নোমান) //
বরিশালের হিজলায় ছাত্রলীগের আয়োজনে উপজেলা ছাত্রলীগের সদস্য তারিফ মাহমুদ তম্ময় সিকদারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাউরিয়া বাজারস্থ বাসভবনে স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় দুই শতাধিক রোজাদারের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু ।এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু সিকদার,উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ, যুবলীগ নেতা মোঃ রিয়াজুল ইসলাম সিকদার ,উপজেলা ছাত্রলীগ সদস্য মোঃজয় মাহমুদ সিকদার, মোঃ মহিউদ্দিন।হিজলা গৌরব্দী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ ফিরোজ মাহমুদ,যুবলীগ নেতা মোঃ রোমান হাওলাদার। ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃসাইফুল,সুজন,শাকিব,মিজান,সবুজ,লিমন,আদিব রিদয় প্রমুখ।এ ছাড়া ইফতার মাহফিলে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া পথচারীদের মাঝে এ সময় ইফতার বিতরণ করানো হয়।।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.