প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২১, ২:৫০ এ.এম
হাসানপুর সমাজ কল্যান ফাউন্ডেশনের গোশত বিতরন

বিশেষ প্রতিনিধি //
ঈদের ঠিক আগের দিন ৮৯ টি হতদরিদ্র পরিবারের মাঝে ১ কেজি করে গোশত বিতরন করলো হাসানপুর সমাজ কল্যান ফাউন্ডেশন।
দীর্ঘ ১ বছর ধরে সমাজের অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে সম্পুর্ন অলাভজনক সামাজিক সংগঠনটি। এর আগেও তারা বেশ কয়েকটি ধর্মীয় উৎসব, সামাজিক অনুষ্ঠান, মসজিদ, অসহায় মানুষদের সাহায্য করেছে।
সংগঠনের সভাপতি মোঃ কবির হোসেন রাজু বলেন, আমরা শুরু থেকেই হত দরিদ্র মানুষের কল্যানের জন্য চেষ্টা করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা ঈদে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য উক্ত কর্মসুচি গ্রহন করি৷
সেই লক্ষ্য পুরনে আমরা আমাদের সাধারন সদস্য এবং ডোনারদের প্রদান করা অর্থ দিয়ে, উক্ত প্রোগ্রামটি সফল ভাবে আয়োজন করতে সমর্থ হই। আমাদের সাথে শুরু থেকে আজ অবধি যারা আমাদের সাথে ছিলেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আশা রাখি সামনের দিনগুলোতেও অসহায় মানুষের কল্যানে সবাই আমাদের পাশে থাকবেন।
সহঃ কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক জহিরুল ইসলাম ইউসুফ আগামীতে সংগঠনে সবার অংশগ্রহণ কামনা করেন। তারা বলেন অসহায় মানুষের কল্যানে সমাজের সচ্ছল মানুষদের এগিয়ে আসা খুবই জরুরী, সবার আন্তরিক সহযোগিতা ছাড়া যে কোনো প্রোগ্রাম সফল করা মুশকিল হয়ে দাঁড়ায়। তাই সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.