প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২১, ৩:৫৭ পি.এম
সারোয়াতলী অগ্নি দুর্গত পাশে সাংসদ মোসলেম উদ্দিন।

এম মনির চৌধুরী রানাঃ
চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের সর্দ্দার পাড়ার অগ্নি দুর্গত ২০ পরিবার পেয়েছেন নগদ টাকা, টিন, শাড়ি ও লুঙ্গি।
আজ বৃহস্পতিবার ১৫ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ মানবিক সহায়তা ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।
উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুন নাহার জানান, ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ ৭ হাজার টাকা করে মোট ১লাখ ৪০ হাজার টাকা, ২০ বান টিন এবং প্রত্যেক পরিবারকে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, সারোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান মো.বেলাল হোসেন ও কাজল দে, ৯নং ইউপি সদস্য আবদুল জলিল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.