প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ৩:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২১, ৩:২৫ পি.এম
সদর ইউনিয়নে ০৪ নং ওয়ার্ডে আলোচনার শীর্ষে দুলাল বয়াতি।

নিজস্ব প্রতিবেদক //
মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ০৫ নং সদর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের নির্বাচন উপলক্ষে ধুলিয়া মধ্যেরচর'র মেম্বার পদপ্রার্থী মোঃ দুলাল বয়াতি (ফুটবল) প্রতিক নিয়ে গতোকাল এক জনসংযোগ করেন নিজের নির্বাচনী এলাকায়।
গতোকাল বিকেল ৪ ঘটিকায় মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড'র প্রচার প্রচরণা কালে সকল সাধারণ জনগনের ঢল নামে মিছিলে এবং মা বোন থেকে শুরু করে এলাকায় ফুটবল এর একটা জয় জয় ধ্বনি হচ্ছে।
সরেজমিনে গিয়ে ভোটারদের সাথে কথা বলে জানা যায় যে, এবারের নির্বাচন যদি অবাদ ও সুষ্ঠু একটি নির্বাচন হয়, তাহলে আমরা সবাই ভোট কেন্দ্রে গিয়ে ফুটবল মার্কায় ভোট দেবো। এবং ফুটবল মার্কার জনপ্রতিনিধি দুলাল বয়াতিকে জয়ী করবো ইনশাআল্লাহ।
তবে স্থানীয় ভোটারগন ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোট কেন্দ্রে গিয়ে আমরা যেনো আমাদের ভোট নির্ভয়ে, নিঃসন্দেহে দিতে পারি, আপনারা সেই ব্যবস্থা করেন। আমরা কেন্দ্রে যাওয়ার আগে আমাদের ভোট অন্য কেউ যেনো না দেয়, এবং কোন ধরনের অরাজকতার সৃষ্টি না হয়।
এ ব্যাপারে দুলাল বয়াতি বলেন, প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন এবং আমরা আশাবাদী, এবারের ভোট হবে একটি অবাদ ও সুষ্ঠু নির্বাচন। আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন, নিজেদের ভোট নিজেরাই দিতে পারবেন ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.