মেহেদী তামিম, বরিশালঃ গত ৩০ শে জুলাই শুক্রবার অসহায় পএিকার হকার, ফুলমিয়াকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয় যার শিরোনাম ছিল, দুর্বিষহ এক জীবনের অধিকারী পএিকার হকার ফুলমিয়া। সংবাদটি বরিশালের কয়েকটি স্হানীয় পএিকা,অনলাইন নিউজ পোর্টাল সহ জাতীয় ৩-৪ টি পএিকায় প্রকাশিত হয়। স্হানীয় দৈনিক আলোকিত বরিশাল,আমাদের বরিশাল, কলমের কন্ঠ,আজকের তালাশ,অনলাইন নিউজ পোর্টাল ,মদিনা কন্ঠ,আলোকিত প্রভাত,বরিশাল নিউজ,আমার বরিশাল, বরিশাল ২৪ ডট নেট, বরিশাল প্রেস, একুশের সময়,প্রথম আওয়াজ সহ আরও অনেক নিউজ পোর্টাল, জাতীয় দৈনিক কালবেলা, গনকন্ঠ।এ সব পএিকায় নিউজটি প্রকাশিত হওয়ার পরে দৃষ্টিগোছর হয় বরিশালের জেলা প্রশাসকের।পরে আজ ১৫ ই আগষ্ট দুপুর ২ টার দিগে বরিশাল শিল্প কলা একাডেমি তে বসে পএিকার হকার, ফুলমিয়া কে নগদ ২০০০ টাকা আর্থিক অনুদান দেন।এই করোনার মহামারির অসময়ে পএিকার হকার ফুলমিয়া নগদ টাকা পেয়ে সে খুব খুশি হয়ে কেঁদে বলেন আমি দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রীর বাবাকে, তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, প্রধানমন্ত্রীর হায়াত যেন আল্লাহ বাড়িয়ে দেয়,জেলা প্রশাসক স্যারকে যেন আল্লাহ ভালো রাখে,এবং যে সাংবাদিক আমার এই অসহায়ের কথা চিন্তা করে সংবাদ প্রকাশ করেছে তাকে যেন আল্লাহ সারাজীবন ভালো রাখে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.