প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২২, ৪:৩৮ পি.এম
শীতবস্ত্র বিতরণ করছেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষন সোসাইটির নেতৃবৃন্দ।

মোঃআল-আমীন রিমন
শীত বাড়ছে। অসহায় দরিদ্রদের মধ্যে বাড়ছে উৎকন্ঠা। অসহায় দরিদ্রদের কথা চিন্তা করে বরাবরের মত এ বছরও শতাধিক লোকের মধ্যে কম্বল বিতরণ করেছে মানবাধিকার তথ্য পর্যবেক্ষন সোসাইটি সিলেট জেলা কমিটি। শনিবার রাতে নগরীর জিন্দাবাজার সিলেট সান কার্যালয়ে অসহায় লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা কমিটির চেয়ারম্যান ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব এনামুল ইসলাম তালুকদার। জেলার সাংগঠনিক সচিব মো. দেলওয়ার আহমদের পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য দেন নারী ও শিশু বিষয়ক যুগ্ম সচিব জহুরা ইসলাম নাজনিন।
বক্তব্য দেন জেলার সিনিয়র ভাইস চেয়ারম্যান মোজাহিদ আহমদ, ভাইস চেয়ারম্যান আরিফ উদ্দিন, যুক্তরাজ্যের কমিউিনিটি নেতা কামাল আহমদ সিদ্দিকী, নির্বাহী সদস্য আলমগীর কবির মুন্না, আব্দুল হাদী রুম্মান, মিলেনিয়াম মার্কেটের গহনা হাটের পরিচালক তারেক চৌধূরী, যুক্তরাজ্য কমিউিনিটি নেতা বুলন আহমদ, জেলার সমন্বয়কারী শফিকুল ইসলাম, আব্দুল্লা আল মামুন, হাবিবুল ইসলাম হাবীব, হামিদা আক্তার, উজ্জল আহমদ, শামীম আহমদ, মিজান আহমদ, বুরহান উদ্দিন শুভ, মিজানুল হক, প্রমুখ।
কয়েক বছর ধরে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, এতিম ভাতা, বিধবা ভাতা, খাদ্য সামগ্রী বিতরণ, মসজিদ-মাদ্রাসা ও অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অসহায় দরিদ্রদের ঘর নির্মাণ, আত্মনির্ভরশীলতা ও জীবিকা উপার্জনের জন্য খামার, সেলাই মেশিন, রিকশা, সিএনজি, ভ্যান ইত্যাদি বিতরণের মাধ্যমে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থাটি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.