বাবুগঞ্জ প্রতিনিধি :
বরিশাল -লাকুটিয়া পিচ ঢালাই সড়কটি দীর্ঘ দিন যাবৎ খানাখন্দ হয়ে চলাচলের অনউপযোগী হয়ে পরে রয়েছে। কিছুদিন আগে খানাখন্দে অটো উল্টে একজন নিহতের ঘটনায়ও টনক নড়েনি কতৃপক্ষের। এমত অবস্থায় জনসাধারনের ভোগান্তির কথা চিন্তা করে প্রায় হাফ কিলোমিটার চলাচল অনুপোযোগী সড়ক মেরামতের কর্মসূচি হাতে নেয় স্থানীয় যুবসমাজ।
শুক্রবার বিকালে সড়কটির তেতুল তলা থেকে বেকারির পুল পর্যন্ত হাফ কিলোমিটার রাস্তার মেরামতের কাজ শুরু করে কাশিপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিল্ববাড়ি যুব সমাজ। ওই এলাকার মিডিয়া ব্যক্তিত্ব ফরহাদ হোসেন ফুয়াদ, স্থানীয় যুবক রাশেদ, সাইফুল ইসলাম, রায়হান, মিঠু, রফিক,সামিম, স্বপনসহ কয়েকজনের নেতৃত্বে অনেকেই মেরামত কাজে সেচ্ছায় শ্রম দিচ্ছেন।
সুধি সমাজ মনে করছে একদিকে সড়ক মেরামতের উদ্যোগটি প্রশংসানিয়।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.