প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৭:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২১, ১:৩৫ পি.এম
মেহেন্দিগঞ্জ বন্দর’র পাচানী ঘাট ব্রীজ যেনো এক মরণ ফাঁদ।
![]()
রাজিব তাজ //
মেহেন্দিগঞ্জ একটি দ্বীপ অঞ্চল। এই দ্বীপ অঞ্চলের মানুষের বাহ্যিক যাতায়াত নৌপথে হলেও আভ্যন্তরীণ যাতায়াত'র একমাত্র মাধ্যম কিন্তু মোটরসাইকেল, রিকসা, অটো ও টেম্পু।
যাতায়াত পথই যদি হয় মরণের ফাঁদ তাহলে এই অঞ্চলের মানুষ অভাগা ।

এমনটাই দেখা গেলো মেহেন্দিগঞ্জ থানার পাতারহাট বন্দরের উত্তর বাজার পাচানীঘাট ব্রীজে। পাচানী ঘাট ব্রীজ যেনো এক ভয়াবহ মরণ ফাঁদ আকার ধারন করে আছে। এই রাস্তা দিয়ে মোটরসাইকেল, রিকসা, অটো চলাচলের সময় খুব বেহাল অবস্থায় পড়তে হয়।
চরহোগলা, শান্তিরহাট, মাঝেরচর, চর এককরিয়া থেকে প্রতিদিন অনেক অসুস্থ রোগী মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে চিকিৎসার জন্য পাচানীঘাট দিয়ে। রোগীদের ভোগান্তির যেনো অন্ত নেই। এই রোড দিয়ে আসা এক গর্ভবতী রোগীর কষ্ট দেখেই বোঝা যায়, এই ব্রীজে উঠা না যেনো মৃত্যুকূপের দিকে নিজেকে এগিয়ে দেওয়া একই সমান কথা।
ব্যাবসায়ীদের মালামাল নিয়ে যানবাহনের যাতায়াতের সময় আরো দেখা যায় যে, পণ্য সহ গাড়ী ব্রীজের গোড়ায় এসে আটকে যায়, মালামাল পরে যায়, গাড়ি উঠানো সম্ভব হয় না, গাড়ী নিয়ন্ত্রণে রাখা কষ্টকর হয় ব্রীজের গোড়ার এই ভাঙ্গনের কারনে।
ব্রীজের দুই পাশের একাধিক দোকানদার জানায়, এই ব্রীজ দিয়ে যখন কোন রোগীর গাড়ি উঠা নামা করে, তখন আমরাই খুব আতঙ্কে থাকি এবং রোগীর চেহারা দেখেই বুঝা যায়, এই ব্রীজ টি রোগীদের ব্যবহারের অনুপযোগী। এবং যখন কোন পণ্য বোঝাই গাড়ি উঠতে যায় অথবা নামার সময় প্রায়শই দূর্ঘটনা দেখা যায় এখানে এবং গাড়ি উল্টে গিয়ে দুই পাশের দোকানের উপর পরে যায় অনেক সময়।

এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ পৌরসভার ০২ ওয়ার্ড'র নব-নির্বাচিত কাউন্সিলর মোঃ শাহজাহান সোহেল মোল্লার সাথে কথা বলার সময় এই প্রতিবেদককে জানান, এই ব্রীজের এখানের টেন্ডার পাশ হয়েছে, খুব শীগ্রই কাজ করা হবে এবং রাস্তার দুই পাশে ড্রেনের কাজ ও করা হবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.