প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ১২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২২, ৪:৫৪ পি.এম
মেহেন্দিগঞ্জ পৌরসভায় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে
‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান, শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (৩ মার্চ) সন্ধ্যায় পৌরসভার কার্যালয় প্রাঙ্গণে পৌর মেয়র উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দীন খান'র সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কে এম মাহফুজুল আলম লিটন, উপজেলা নির্বাহি অফিসার মোঃ নুরুন্নবী, উপজেলা আ'লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বেপারী, সদস্য মোশারেফ হাওলাদার, কাউন্সিলর আঃ মোতালেব জাহাঙ্গীর, কাউন্সিলর সাইফুল ইসলাম সরদার, কাউন্সিলর এস এম শাহজাহান সোহেল মোল্লা, কাউন্সিলর সোয়েব হোসেন সোহরাব, কাউন্সিলর সাইফুল ইসলাম, কাউন্সিলর সাইদুর রহমান মনির, কাউন্সিলর রোকসানা মহিউদ্দিন, কাউন্সিলর মিতা রানী, কাউন্সলর বিউটি বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি শংকর চন্দ্র দে, সাধারণর সম্পাদক এইচ এম নোমান, সিনিয়র সহ-সভাপতি মনিরুল মোর্শেদ রবিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবু তাহের গোলদার, যুগ্ম-সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন বাবু, উপজেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ছালাউদ্দিন তালুকদার, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক শাহে আলম বাঘা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক সিহাব আহমেদ আওলাদ, যুবলীগ নেতা খান মোহাম্মদ রিয়াদ প্রমুখ। আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান বলেন, দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের অঙ্গীকার হবে বাংলাদেশকে দারিদ্র ও ক্ষুধা, দমন -পীরন ও বৈষম্য মুক্ত সোনার বাংলা রূপান্তর করে বিশ্বমঞ্চে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.